গুগল ম্যাপসে সীমিত সুবিধা পাওয়ার অভিযোগ ব্যবহারকারীদের
· Prothom Alo

অচেনা কোনো স্থান বা শহরে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা পেতে অনেকেই গুগল ম্যাপস ব্যবহার করেন। তবে সম্প্রতি গুগল অ্যাকাউন্টে লগইন না করা অবস্থায় গুগল ম্যাপসের পূর্ণাঙ্গ তথ্য দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। গুগল অ্যাকাউন্ট ছাড়া গুগল ম্যাপসের সীমিত সংস্করণ চালু হওয়ায় গুরুত্বপূর্ণ সুবিধাগুলো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।
Visit truewildgame.com for more information.
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগইন না করলে অনেক সময় গুগল ম্যাপসে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের তালিকা, কাছাকাছি দর্শনীয় স্থানের বিস্তারিত বিবরণ ও অন্য ব্যবহারকারীদের মতামত দেখা যাচ্ছে না। এমনকি কোনো রেস্তোরাঁ বা প্রতিষ্ঠানের নামের ওপর ক্লিক করলে আগের মতো বিস্তারিত তথ্য জানার সুযোগও মিলছে না। ফলে গুগল ম্যাপসের কার্যকারিতা কমে যাওয়ায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে আলোচনা শুরু হয়েছে। একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, হঠাৎ তাঁরা গুগল ম্যাপসের সব সুবিধা দেখতে পাচ্ছেন না। ফলে আগের মতো বিস্তারিত তথ্য জানার সুযোগও মিলছে না। তবে এটি গুগলের নীতিগত পরিবর্তন, নাকি সাময়িক প্রযুক্তিগত ত্রুটি, তা এখনো জানা যায়নি।
ইন্টারনেট না থাকলেও গুগল ম্যাপস ব্যবহার করবেন যেভাবেপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টমস গাইড জানিয়েছে, সম্প্রতি গুগল বেশ কিছু ব্যবহারকারীকে একটি বার্তা পাঠিয়েছে। সেখানে গুগল ম্যাপসের সীমাবদ্ধতার সম্ভাব্য কারণ হিসেবে নেটওয়ার্ক জটিলতা, ক্রোম ব্রাউজারের এক্সটেনশনের ত্রুটি বা অন্যান্য প্রযুক্তিগত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি গুগল।
সূত্র: ম্যাশেবল